ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।


‘নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দেশের বিশিষ্টজনদের আগ্রহ নেই’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ।’


বিবৃতিতে ‘আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে।’


‘সারা দেশের সব স্তরের জনগণের আগ্রহ আছে কি নেই, তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে’, বলেন ওবায়দুল কাদের।


ইসির সঙ্গে সংলাপে বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ads
ads
ads

Our Facebook Page

↑